• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ১২ জুন, ২০২৩
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমাবর (১২ জুন) সকালের দিকে সোনাডাঙ্গার বালিয়া পাড়া গ্রামের ক্যানাল থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়ার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ক্যানালের পাশে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন নিহতের বয়স ৩০-৩৫ বছর হবে। তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে হত্যাকারী। তদন্ত চলছে পরে সব জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category