• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তরুণ ব্যবসায়ী পলাশ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫
কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তরুণ ব্যবসায়ী পলাশ
কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তরুণ ব্যবসায়ী পলাশ

মেহেরপুর গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি (এডহক কমিটি) এর সভাপতি হিসাবে আনুমোদন পেলেন বিশিষ্ট ব্যবসায়ী তরুন উদ্যোক্তা এবং সমাজসেবক মো: সাজ্জাদ হোসাইন পলাশ।
যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে আগামী ছয় মাসের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করেন।
ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন সাধারন শিক্ষক সদস্য মাজহারুল ইসলাম, অভিভাবক সদস্য মিরাজুর রহমান এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।
স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম জানান কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাজ্জাদ হোসেন পলাশের মত তরুণ সমাজসেবককে সভাপতি পদে নির্বাচিত করায় প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ গ্রামবাসীরা আনন্দ প্রকাশ করেছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সাজ্জাদ হোসেন পলাশ বলেন কুতুবপুর স্কুল এন্ড কলেজ একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামগত উন্নয়নে মনোনিবেশ করাই আমার মূল লক্ষ্য। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category