• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

কালীগঞ্জে হত্যা মামলার আসামি ঘ্যানা গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিবেদক:
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫
কালীগঞ্জে হত্যা মামলার আসামি ঘ্যানা গ্রেপ্তার
কালীগঞ্জে হত্যা মামলার আসামি ঘ্যানা গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে বাবলুর রহমান ওরফে ঘ্যানা (৪৫) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত ঘ্যানা কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মসলেম মোল্লার ছেলে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা রাতে লেঃ কর্নেল মাকসুদুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত ঘ্যানা চলতি বছরের ১ জুন কালীগঞ্জে দুই বিএনপি নেতা হত্যা মামলার আসামি। ঘ্যানা স্বৈরাচার আওয়ামী সরকারের এমপি আনোয়ারুল আজিম আনারের কাছে লোক ছিল। সে সময় ঘ্যানা বাহিনীর ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না।

জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলে ঘ্যানা কালীগঞ্জ বিএনপির একাংশের নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের অনুসারি বিএনপি নেতা ডা. নুরুল ইসলামের সাথে যোগ দিয়ে উপজেলার কোলা ও জামাল ইউনিয়নে সস্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করে।

সর্বশেষ বিএনপির দুই নেতা হত্যার সাথে সরাসরি জড়িত বলে মামলার এজাহারে উঠে আসে। এরপর সন্ত্রাসী ঘ্যানা ওই হত্যা মামলায় জামিন পাওয়ার পর রাজধানীর একটি হোটেলে খালিগায়ে নাচানাচি করে আলোচনায় আসে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘ্যানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী তাকে আটকের পর শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় সপর্দ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category