• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে অগ্নিকান্ডে নগদ টাকাসহ বসতবাড়ি ভষ্মীভুত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩
কালাচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়িসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
কালাচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়িসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর সহ রান্না ঘর, গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে ২টি গরু, একটি মোটরসাইকেল, আসবাবপত্র, নগদ দুই লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ড নগদ টাকা সহ প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৮ মার্চ) দুপুরের দিকে কালা চাঁদপুর গ্রামের আনসারুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। এ সময় আগুন লেলিহানশিখা দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের সমস্ত মালামাল পড়ে ছাই হয়ে যায়। রফিকুল ইসলাম জানান নগদ প্রায় ৪ লক্ষ টাকা সহ ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল পুড়ে যায় এবং দুটি গরু অগ্নিদগ্ধ হয় মারা যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। তার আগেই প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category