কাম ফর হিউম্যানিটির উদ্যোগে সবার জন্য ঈদ আনন্দ সিজন-৬ এ ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ মার্চ) দিবাগত রাতে মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে রাতের আধারে উপহার পৌঁছে দিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়াও অজ্ঞাত, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তি ও শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।
মানবতার সেবায় নিয়োজিত সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) বিগত ছয় বছর যাবৎ আয়োজন করে আসছে ‘সবার জন্য ঈদ আনন্দ’। এ বছর উক্ত কর্মসূচীর আওতায় বিধবা, এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্র ৬৫ টি ব্যাক্তি ও পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
সংগঠনের উদ্যোক্তারা জানান, এই মহতী উদ্যোগটি সম্পন্ন করতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় অনুদান সংগ্রহ করা হয়। এই আয়োজন সফল করতে কাম ফর হিউম্যানিটির স্বেচ্ছাসেবীরা নিরলস পরিশ্রম করেছেন। এ ধরনের মানবিক উদ্যোগ শুধু একটি সংগঠনের দ্বায়িত্ব নয় বরং সমাজের সকল স্তরের মানুষের দ্বায়িত্ব। কাম ফর হিউম্যানিটি ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাবে এবং আরও বড় পরিসরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবে।