• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক ১৭ এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। রবিবার (৯এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেওয়া হয় সভা থেকে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করা হবে। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রমজান উপলক্ষে বন্ধ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের ডজন খানেক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু মেহেরপুর জেলা নয় আশপাশের ৫ থেকে ৬ টি জেলার মানুষ এ সভায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category