• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

“বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়” এই শ্লোগানকে সামনে রেখে ঈদ পুনর্মিলনী, সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী নানা কর্মসূচির অনুষ্ঠিত হয়। এরপর এসএসসি ব্যাচ ২০০১ এর প্রয়াত বন্ধু ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

এসএসসি ২০০১

স্কুল প্রাঙ্গণে বন্ধুরা

স্কুলের প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন এসএসএসসি-২০০১ ব্যাচ বন্ধুরা। ফটোসেশন, মধ‍্যান্নভোজ, সম্মাননা ক্রেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নিজেদের সুখ-দুঃখের গল্পে মেতে ওঠে বন্ধুরা। দিনভর বন্ধুদের এই মিলনমেলায় অজস্র স্মৃতিচারণ প্রাণের সঞ্চালন হয় বিদ্যালয় প্রাঙ্গণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category