• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬
এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস) নামে একটি মার্শাল আর্ট সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। রোববার বিকেলে নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে শাহ আমানত সাবির বলেন, সম্প্রতি অনলাইন ও অফলাইনে তাদের সংগঠনকে উগ্রবাদী ও জঙ্গিবাদী সংগঠন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, একটি মহল প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে অপ্রচার চালাচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন এবং জাতীয় পর্যায়ে একাধিক পদক অর্জন করেছেন। ২০২৫ সালের শেষদিকে একটি মার্শাল আর্ট ফেডারেশন থেকে পদত্যাগের পর ২০২৬ সালের শুরুতে তিনি “ফাতাহ কমব্যাট সিস্টেম” প্রতিষ্ঠা করেন। সংগঠনটি আত্মরক্ষামূলক মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু নিয়ম অনুসরণ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও বিদেশি গণমাধ্যম তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়াচ্ছে। বিশেষ করে, আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, অস্ত্র প্রশিক্ষণ ও সদস্য সংগ্রহের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। শাহ আমানত সাবির বলেন, আমি কখনো দেশের বাইরে যাইনি, এমনকি আমার পাসপোর্টও নেই। কিশোরগঞ্জে যাওয়ার অভিজ্ঞতাও আমার হয়নি। সেখানে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার অভিযোগ হাস্যকর। আর্থিক সংকটের কারণে তাদের বেশিরভাগ প্রশিক্ষণ কার্যক্রম খোলা মাঠে পরিচালিত হয়। সংগঠনটির নিজস্ব বড় ধরনের অবকাঠামো বা অর্থায়ন নেই বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ চালুর আহ্বান জানান। একইসঙ্গে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category