• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

এনসিপি নেতার আপত্তিকর গোপন ভিডিও ফাঁস

বিবর্তন ডেস্ক:
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা কার্যকরী সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ।

প্রথমদিকে রহিম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার স্ত্রী। তবে তদন্তে বিষয়টি ভিন্ন প্রমাণিত হলে তিনি স্বীকার করেন, সেটি তার স্ত্রী নন। গণমাধ্যমের কাছে তিনি অনুতপ্ত হয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।

ভিডিও প্রকাশের পর এনসিপি নেতাকর্মীদের মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে। জেলা শহরের রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। দলীয় অনেক নেতা-কর্মী ইতোমধ্যেই এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ মন্তব্য করেন, ‘ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হওয়া যেমন উদ্বেগজনক, তেমনি একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে অসামাজিক কর্মকাণ্ডও গ্রহণযোগ্য নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category