• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে নানা আয়োজন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে নানা আয়োজন
এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে নানা আয়োজন

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। বুধবার (৩ জুলাই) দুপুরে গাংনী উপজেলার ঢেপা গ্রামের এতিমখানা ও মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির তাজ উদ্দিন আহমেদ খান, শুরা সদস্য নাজমুল হুদা, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের মুরুব্বিরা।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস। বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা এনটিভির ২৩ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “এনটিভি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে, কারণ তারা সব সময় সঠিক সংবাদ পরিবেশনে আন্তরিকতা দেখিয়েছে।”

আলোচনা সভা শেষে অতিথিরা মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুরুব্বিদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করে এবং এমন আয়োজনে নিজেদের আনন্দ প্রকাশ করে।

গ্রামের মুরুব্বিরাও জানান, এতিম শিক্ষার্থীদের সঙ্গে এমন আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অত্যন্ত মানবিক এবং প্রশংসনীয় একটি উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category