• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোমান আহমেদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রুমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দলীয় সিদ্ধান্ত অপেক্ষা করে তিনি এ নির্বাচনে ভাই চেয়ারম্যান প্রার্থী হন। ২২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে রুমানা আহমেদ তার পদে অনড় ছিলেন। এরপরে ২৭ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে মেহেরপুর জেলা বিএনপি।

ব‌হিষ্কারের বিষয়ে রোমানা আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করা আসার অনিচ্ছাকৃত ভুল। ‌ এর জন্য দলীয় নীতি নির্ধারক এবং মেহেরপুর জেলার নেতা কর্মীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

সংবাদ সম্মেলনে রুমানা আহমেদের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category