• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

উধাও হওয়া গাংনীর তিন ছাত্রী উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
গাংনীতে মাদ্রসার তিন ছাত্রী উধাও
গাংনীতে মাদ্রসার তিন ছাত্রী উধাও

গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার উধাও হওয়া সেই তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, উধাও হওয়া তিন ছাত্রীর পরিবার সোমবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর তাদের উদ্ধারে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশের একটি দল সোমবার রাতে ঢাকায় পৌঁছায়। পরে মঙ্গলবার রাতে তিন ছাত্রীকে উদ্ধার এবং তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার অপরাধে চার যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার তিন ছাত্রী ও গ্রেফতার চার যুবককে নিয়ে গাংনীর উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশের অভিযান দলটি।
প্রসঙ্গত, গত রোববার (২৮মে) গাংনীর দেবীর গ্রামের বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় তিন ছাত্রী। তিন ছাত্রীর মধ্যে এক জন অষ্টম শ্রেণির এবং অপর দুজন সপ্তম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় না গিয়ে তারা তারা উধাও হয়। তাদের অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। পরে তাদের সন্ধান চেয়ে গাংনী থানায় একটি জিডি করে তাদের পরিবারের সদস্যরা।
তবে এ বিষয়ে গাংনী থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। অভিযান দল থানায় পৌঁছুনোর পরে বিষয়টি জানা যাবে বলে গাংনী থানার একটি সুত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category