• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ
ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুপুরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বিত্তিপাড়া, হরিনারায়ণপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আব্দালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা। কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনভাবে সড়ক ছাড়তে রাজি নন।

তারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা ডিসি মহোদয় এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে।

এর আগে মধুপুর লক্ষ্মীপুর ও বিত্তিপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে আসেন ওইসব এলাকার বিক্ষুব্ধ মানুষ। এ সময় ইবি থানা স্থানান্তরের ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না।’ স্লোগান দেন তারা। মিছিল এসে ক্যাম্পাসের সামনে জড়ো হওয়ার পর মহাসড়ক অবরোধ করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলাপ আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য: গত ৪ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করেন শত শত ছাত্র-জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category