• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ইটভাটার মাটিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক যেনো মরণ ফাঁদ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
ইটভাটার মাটিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক যেনো মরণ ফাঁদ
ইটভাটার মাটিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক যেনো মরণ ফাঁদ

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়া নামক স্থানটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

সড়কের দুই পাশে অবস্থিত দু’টি ইটভাটায় ব্যবহৃত মাটি বহনকারী গাড়ি থেকে মাটি পড়ে থাকায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যান ও পণ্য পরিবহনকারী যানবাহনের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাটার মাটি রাস্তার ওপর পড়ে থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টির সময় রাস্তাটি কাদায় পরিণত হয় এবং শুকনো সময় ধুলাবালিতে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে ভাটার মাটি অপসারণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠবে।

মেহেরপুর-কুষ্টিয়ার সংযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি স্বাভাবিক ও নিরাপদ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, আমি রাস্তায় কাঁদা মাটি পড়া দেখেছি। খুব দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category