• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

ইচ্ছামাফিক অফিস করেন গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩
ইচ্ছামাফিক অফিস করেন গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী
ইচ্ছামাফিক অফিস করেন গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী

মেহেরপুরের গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিঠু রায়ের দীর্ঘদিন অফিস না করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ মে) সরেজমিন ঘুরে সত্যতাও মিলেছে। এদিন বেলা ১১টায় উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিশ্চিত হয় সংবাদকর্মীরা। ইতোপূর্বেও তিনি অনিয়মিতভাবে অফিস করেন ফলে সংশ্লিষ্ট কৃষক কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত।

জানা গেছে, মিঠু রায় দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছামত অফিস করেন। গত ১৬ এপ্রিলের পর থেকে একদিনও অফিসে উপস্থিত হননি। এমনকি জেলা পাট উন্নয়ন কর্মকর্তার কাছে ছুটি নিয়েছেন কিনা এমন কোন কাগজও নেই অফিসে। তিনি অফিস না করেই ঈদের ছুটির অনেক আগে থেকেই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে অবস্থান করছেন।

গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিঠু রায় জানান, পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে আসতে পারিনি। তবে আগামী রবিবার থেকে অফিস করবো।

গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিঠু রায় আমার কাছে ছুটি না নিয়েই সে ছুটি ভোগ করছে। এ বিষয়ে জেলা পাট উন্নয়ন কর্মকর্তাকে অবহিত করেছি। বাকিটা জেলা কর্মকর্তা জানেন।

মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুন-আর-রশিদ জানান, অফিস না করার বিষয়ে গাংনী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মৌখিকভাবে জানিয়েছে। আমি মিঠু রায়ের সাথে যোগাযোগ করেছি আগামী রবিবার থেকে অফিস করবে বলে জানিয়েছেন। অফিসে উপস্থিত হলে অফিস না করার কারণ দর্শানো রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category