• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

আলমডাঙ্গায় পুলিশ পরিচয়ে যাত্রী ইজিবাইক চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
ইজিবাইক চুরি
আলমডাঙ্গায় পুলিশ পরিচয়ে যাত্রী ইজিবাইক চুরি

পুলিশ পরিচয়ে আলমডাঙ্গায় যাত্রী সেজে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে যাত্রী বেসে উঠে হরিণাকুন্ডু থানার সামনে অভিনব কায়দায় ইজিবাইকটি চুরি করে পালিয়ে যায় চোর চক্র।

ভুক্তভোগী ইজিবাইক চালক সুজন উপজেলার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সুজন জানান, সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পৌর এলাকার লালব্রিজের নিকট থেকে রোগী নিয়ে হারদি হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে ইজিবাইক চালক আলমডাঙ্গার পুরাতন বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি পুলিশ পরিচয় দেয় । এসময় ৫শ টাকায় হরিণাকুন্ডু থানা থেকে দুজন পুলিশ নিয়ে আবারো ফেরৎ আসার জন্য ইজিবাইক রিজার্ভ করে।

দুপুর আড়াইটার দিকে হরিণাকুন্ডু থানার সামনে পৌঁছাই ইজিবাইক চালক সুজন। ইজিবাইকে থাকা পুলিশ পরিচয় ব্যক্তি অন্যত্র পুলিশ পরিচয় ব্যক্তিকে ডাকতে পাঠাই। এসময় চোর চক্রের সিন্ডিকেট পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি ইজিবাইক নিয়ে লাপাত্তা হয়ে যায়।

এদিকে, গত ২৮ দিন ইজিবাইক কিনেছে সুজন। কিস্তির টাকায় কেনা ইজিবাইক চুরি হয়ে যাওয়ায় আশ-পাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশায় ভুগছেন ইজিবাইক চালক সুজন ।

এঘটনায় হরিণাকুন্ডু থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। তবে, ইজিবাইক চোর চক্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category