• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আমতলীর গুলিশাখালীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

মৃধা বেলাল, বরগুনা:
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
আমতলীর গুলিশাখালীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
আমতলীর গুলিশাখালীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলীর গুলিশাখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোজখালী বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক এস. এম আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল প্যাদা, সদস্য ইঞ্জিঃ মোঃ মামিনুল ইসলাম আল আমিন ও মোহায়মিনুল মিথাস, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হোসেন। বক্তব্য রাখে বরগুনা দায়রাজজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন।আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান রিজন, যুগ্ম আহবায়ক সিফাত হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা নিরব হুসাইন ও সুজন সিকদার। এছাড়াও আমতলী ও গুলিশাখালী ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সভায় বক্তারা ইউনিয়নের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, আগমী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য মাঠে নামতে হবে। আগামী দিনে আমরা যেনো স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারি সে জন্য নিরলস পরিশ্রম করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category