• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

আবারও গাংনী থানার অদূরে ককটেল ফাটিয়ে ডাকাতি।। লক্ষাধিক টাকা লুট

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
আবারও গাংনী থানার অদূরে ককটেল ফাটিয়ে ডাকাতি।। লক্ষাধিক টাকা লুট
আবারও গাংনী থানার অদূরে ককটেল ফাটিয়ে ডাকাতি।। লক্ষাধিক টাকা লুট

মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা রোডে বিল্লাল নার্সারির সামনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে ৭-৮ জনের ডাকাত দলটি পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে সটকে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগীরা জানায়, গাংনী শহরে কাজ শেষ করে ঘটনাস্থলে পৌছুলে ৭-৮ জনের ডাকাত দলটি পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের। এ সময় মহিষাখোলা গ্রামের জামাত আলীর ছেলে ইয়াসির আরাফাত জানান, সশস্ত্র ডাকাত দলটি তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, একই গ্রামের আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের ৫০০০ টাকা, রেজিয়া খাতুন এর কাছ থেকে ৭০০ টাকা, মিন্টুর কাছ থেকে ২৫০০ টাকা, ধানখোলা গ্রামের মহব্বত আলীর কাজ থেকে ২২০০ টাকা, মিন্টুর কাছ থেকে ৯ হাজার ৭০০ টাকা এবং আড়পাড়া গ্রামের কুরসিয়া খাতুনের কাছ থেকে ২৫০০ টাকা লুট করে। এছাড়া আরো অনেক পথচারীর কাছ থেকে ডাকাতরা নগদ টাকা লুট করে নেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের সনাক্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য: গত জুলাই মাসেও একই স্থানে তিনটি ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছিলো ডাকাত দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category