• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

আওয়ামী লীগের স্টাইলে লুটপাটের রাজনীতি করছেন বিএনপির দুই নেতা: অ্যাডভোকেট অপু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
আওয়ামী লীগের স্টাইলে লুটপাটের রাজনীতি করছেন বিএনপির দুই নেতা: অ্যাডভোকেট অপু
আওয়ামী লীগের স্টাইলে লুটপাটের রাজনীতি করছেন বিএনপির দুই নেতা: অ্যাডভোকেট অপু

আওয়ামী লীগ যে স্টাইলে দখলদারিত্ব ও লুটপাটের রাজনীতি করেছে সেই একই স্টাইলে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও জাকির হোসেন সরকার রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শামিমুল হাসান অপু। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিল ও কমিটিতে আওয়ামী দোসর অন্তর্ভুক্তির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, যে স্টাইলে রাজনীতি করেছেন হানিফ-আতা (মাহবুবউল আলম হানিফ ও তার ভাই সদর উপজেলা চেয়ারম্যান) সেই স্টাইলে তাদেরই যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য দখল করছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে হানিফের স্ত্রীকে বাদ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন হয়েছে। সেখানে কুতুব উদ্দিন ও জাকির হোসেন মালিকানা নিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর যে কয়েকটি থানার আহবায়ক কমিটি করেছে, সেই কমিটিগুলো জেলা বিএনপির আহবায়ক কমিটির স্টাইলে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে অযোগ্য দুর্বল ও আওয়ামী সরকারের সঙ্গে আঁতাতকারীদের নিয়ে কমিটি করেছে।

পদবঞ্চিত নেতারা বলেন, দাবি আদায়ের লড়াই এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। শিগগির নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category