• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত গাংনীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক মেহেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান
আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গুলশানে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগ। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে। ১৯৯৬ সালে আওয়ামীলীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামীলীগ রাজনীতিতে ফিরলে তাদের কোন আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামীলীগের রাজনীতি আর মেনে নেবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আরও বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪ এর গণ-অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।

এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। এসময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category