• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু মেহেরপুর জেলা পুলিশের

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু মেহেরপুর জেলা পুলিশের
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু মেহেরপুর জেলা পুলিশের

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে মেহেরপুর জেলা পুলিশ। সোমবার (১২ আগষ্ট) সকাল থেকে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হকের নেতৃত্বে জেলা পুলিশের সকল থানা ও ক্যাম্পের সদস্যরা এক যোগে আইনঙ্খলা নিয়ন্ত্রনে মাঠে কাজ শুরু করেছেন।

পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় পুলিশ সুপার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে আইনশৃঙ্খলা রোধে মতবিনিময় করেন। পরে পুলিশের বিভিন্ন ইউনিট নিয়ে শহর জুড়ে পুলিশ মহড়া দিতে থাকে। এছাড়া শহরের যানজট নিরসনে কয়েক দিন ধরে আনসার সদস্য,বিএনসিসি স্কাউট সহ শিক্ষার্থীদের সাথে ট্রাফিক সদস্যরা যোগদান করে যানজট নিরসনে কাজ করতে দেখা যায়।

মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া জানান, সকাল থেকে মেহেরপুর সদর থানার সকল কার্ষক্রম শুরু হয়েছে। সেবা প্রার্থীরা থানায় এসে সব ধরনের আইনগত সেবা পাবেন। এছাড়া পুলিশের টহল জোরদার করা হয়েছে।

মেহেরপুর ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকাল থেকে শহরের গুরুত্বপূর্ন মোড়ে জেলা ট্রাফিকের সদস্য যানজট নিরসনে কাজ শুরু করেছে। ট্রাফিকের পাশাপাশি আনসার সদস্য,বিএনসিসি ও শিক্ষার্থীরাও রয়েছেন।

পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, সকাল থেকে মেহেরপর জেলার সকল থানা, ক্যাম্প, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগ তাদের স্বাভাবিক আইনশৃঙ্খলা নিয়নন্ত্রন সহ আইনগত সেবা দেওয়া শুরু করেছে। পুলিশের ১১ দফা দাবী প্রত্যাহার হওয়ার পর থেকে তারা কাজে ফিরেছেন। বর্তমানে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যেন পুলিশ কে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সহযোগীতা করার আহবান জানান তিনি।

আজ থেকে মেহেরপুর জেলায় সম্পূর্ন রুপে কাজে ফিরেছেন জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যরা। পুলিশ আগের মত স্বাভাবিক কাজে ফেরায় স্বস্তি ফিরেছে সাধারন মানুষের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category