• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

অসুস্থতার ছুটি নিয়ে প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায়, চাকরিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সাইদুরকে শোকজ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
অসুস্থতার ছুটি নিয়ে প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায়, চাকরিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সাইদুরকে শোকজ
অসুস্থতার ছুটি নিয়ে প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায়, চাকরিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সাইদুরকে শোকজ

অসুস্থতা জনিত ছুটি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সাইদুর রহমানকে স্বপ্রনোদিত শোকজ করেছে মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি। সাইদুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মৃত ফরাতুল্লাহ্’র ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা পল্লী সঞ্চয় অফিসের মাঠ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই স্বপ্রণোদিত শোকজ করেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তর সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত সংবাদ নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। কমিটি জানতে পারে মোঃ সাইদুর রহমান রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী কর্মকর্তা। তিনি চুয়াডাঙ্গা জেলায় কর্মরত। তবে অসুস্থতাজনিত ছুটি নিয়ে মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন।

কর্মকান্ডের মাধ্যমে তিনি সরকারী কর্মচারী হয়েও নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ (৩) লঙ্ঘন করেছেন। আগামী ১ জানুয়ারি সকাল ১১ টার সময় তাকে স্বশরীরে মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category