• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

অভিযুক্তর কাছে অভিযোগের স্মারকলিপি প্রদান করলো গাংনী উপজেলা জামায়াত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
অভিযুক্তর কাছে অভিযোগের স্মারকলিপি প্রদান করলো গাংনী উপজেলা জামায়াত
অভিযুক্তর কাছে অভিযোগের স্মারকলিপি প্রদান করলো গাংনী উপজেলা জামায়াত

মেহেরপুরের গাংনী উপজেলায় ফ্যামিলি কার্ডের জরিপ কর্মসূচির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামের নেতৃত্বে সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফ্যামিলি কার্ড জরিপ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকাশিত তালিকায় দলীয় বিবেচনা করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। তাই বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর আহসানুল হক, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদ, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অভিযুক্তর কাছে অভিযোগের স্মারকলিপি প্রদানের বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি নিয়োগ বোর্ডের সভাপতি, কিন্তু আমরা অভিযোগ করেছি উপজেলা নির্বাহী অফিসারের নিকটে।
অভিযোগের বিষয়ে নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, শতভাগ নিয়মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্দিষ্ট করে যদি কারো বিষয়ে অভিযোগ থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category