• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ- গোলাম মোহাম্মদ কাদের

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

গতকাল উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এমন হৃদয়বিদারক মৃত্যু মেনে নেয়া যায় না।

ভারি ও ঝুঁকিপূর্ণ কর্ম এলাকা সংরক্ষিত থাকার কথা। কার অবহেলায় ঝুঁকিপূর্ণ স্থানটি সংরক্ষণ করা হয়নি তা খতিয়ে দেখে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

অপরদিকে, প্রতিবারই অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের করুন মৃত্যু হচ্ছে। গতকালও ৬টি তাজা প্রাণ আগুনে পুড়ে মারা গেলো, কারো যেনো দায় নেই।

ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য। মনে হচ্ছে, জরিপে অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

প্রতিদিনই অবহেলা আর অব্যবস্থাপনায় অসংখ্য মায়ের কোল খালি হবে এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

দূর্ঘটনা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে তা সড়ক পথে হোক, নৌপথে হোক কিংবা শিল্প কারখানায় হোক অথবা যেকোন জনসমাগম স্থলেই হোক।

এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেয়া যায় না। দুটি দুর্ঘটণার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। কোন দায়মুক্তি নয়, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

গতকাল উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category