• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

অফিস সময় কমানোর বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানো হবে কী না, সে বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমানো হতে পারে। অথবা ভার্চুয়াল হতে পারে। অফিস যে সময় যতটুকু না করলেই না এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করছি। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সপ্তাহ খানেকের মধ্যে আমরা জানাবো। মানুষের যাতে কষ্ট না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেব।

বিষয়টি আলোচনার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, কেউ বলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা, তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা চলছে। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category