• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে অফিসে নেই হাজিরা খাতায় উপস্থিত স্বাস্থ্যকর্মী

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ মে, ২০২৪
গাংনীতে অফিসে নেই হাজিরা খাতায় উপস্থিত স্বাস্থ্যকর্মী
গাংনীতে অফিসে নেই হাজিরা খাতায় উপস্থিত স্বাস্থ্যকর্মী

গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ আমির হামজা অফিস করছেন স্বেচ্ছাচারিতার ভিত্তিতে। দুয়েক দিন অফিসে আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর করে অফিস ত্যাগ করেন। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।
সোমবার দুপুরে সরজমিন তার অফিসে গিয়ে তার দেখা মেলেনি। অফিসে কর্মরত এক নারী কর্মচারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাড়ির কাজে তিনি ব্যস্ত আছেন। ছাদ ঢালাই কাজ করছেন। রোববার তিনি অফিসে আসেননি। তবে কিছুক্ষণ পরেই ওই কর্মচারী কথা ঘুরিয়ে নেন। তিনি এবার দাবি করেন, তিনি (আমির হামজা) আজ অফিসে এসেছিলেন। তবে এর পরে তিনি কোথায় গেছেন তা আমি জানি না।
জানা গেছে, আকস্মিক কেউ অফিসে গেলে কর্মচারীরা তার উপস্থিতি এবং অনুপস্থিতির বিষয়ে এভাবেই তথ্য দিয়ে থাকেন। মিথ্যা ঢাকার জন্য নানা অপকৌশলের মধ্যেই কেটে যাচ্ছে দিনের পর দিন। ছুটি গ্রহণ বাদে হাজিরা খাতায় তার সাক্ষর শতভাগ। তাই দাপ্তরিকভাবে উপস্থিতি ঠিক রাখা হলেও বাস্তবতার সাথে মেলেনা।
অনুসন্ধানে জানা গেছে, আমির হামজা অফিস করেন ইচ্ছেমাফিক। সপ্তাহের প্রায় দিনই তিনি অফিসে থাকেন না। দুয়েকদিন সকালে অফিসে আসলেও তার কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাননা এলাকার মানুষ। অফিসে কিছুক্ষণ অবস্থান করার পরে বের হয়ে যান। তবে তিনি কোথায় যান সে বিষয়ে মুখ খুলতে চাননি অফিসে কর্মরতরা।
জানা গেছে, গেল জুন মাস থেকে আমির হামজা অন্য জেলা থেকে বদলি হয়ে গাংনীতে আসেন। সাহারবাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হিসেবে যোগদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল আরাফাত (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে তার অনুপস্থিতির বিষয়টি যদি পাওয়া যায় তাহলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category