• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

অনলাইন জুয়াড়ী আনোয়ারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

বিবর্তন ডেস্ক:
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
অনলাইন জুয়াড়ী আনোয়ারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি
অনলাইন জুয়াড়ী আনোয়ারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়াড়ী আনোয়ারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। সে উপজেলার রুয়েরকান্দি গ্রামে এক দুস্থ পরিবারের সন্তান। কিছুদিন আগেও যার নুন আনতে পান্তা ফোনোর মতো অবস্থা ছিলো সে এখন বনে গেছে কোটিপতি।

অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড এই আনোয়ার হঠাৎ করেই অনেক টাকার মালিক হওয়ায় ধরাকে সরাজ্ঞান অবস্থা। নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে নিজের এলাকায়। যে কোন বিষয় নিয়েই তার মাতামাতি। পান থেকে চুন খসলেই সে এলাকার লোকজনকে মারধর করে থাকেন। এমনকি এলাকার বেশ কিছু যুবককে অনলাইন জুয়ায় নিয়োগ করে তাদের স্বর্বশান্ত করেছেন। সম্প্রতি প্রেমের ফাঁদে ফেলে গ্রামের এক নিরীহ গৃহবধুকে সন্তানসহ উঠিয়ে নিয়ে গেছে। ওই গৃহবধুকে উঠিয়ে নিয়ে গেলেও তার স্বামীর কাছে ফেরত দেয়নি। এ বিষয়ে স্থানীয়রা গণস্বাক্ষর করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ারের পিতা সড়ক দূর্ঘটনায় মারা গেলে অসহায় হয়ে পড়ে পুরো পরিবার। হঠাত শুরু করেন অনলাইন জুয়া এর পর থেকে সাধারণ ছেলেদেরকে উদ্বুদ্ধ করে জুয়া খেলায় নিয়োগ করেন আর আনোয়ার হয়ে উঠেন এ জগতের স্বঘোষিত সম্রাট। এজেন্ট হওয়ায় এলাকার উঠতি বয়সের ছেলেদের অনলােইন জুয়ায় সম্পৃক্ত করে আনোয়া হয়েছেন কোটিপতি। টাকার জোরে সে সমাজে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। সম্প্রতি সে ওই গ্রামের আখি নামের দুই সন্তানের জননীকে ৯ মাসের শিশুসহ বাড়ি থেকে বের করে নিয়ে যায়। প্রায় দেড়মাস অতিবাহিত হলেও ওই গৃহবধুকে তার স্বামীর সংসারে ফেরত দেয় নি। উপরন্ত তার কাছ থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা কেড়ে তাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ তদন্তাধিন রয়েছে।

সরেজমিনে গিয়ে পাওয়া গেছে, আনোয়ার একেক সময় একেক রাজনৈতিক দলের পরিচয় দেয়। যে দল ক্ষমতায় আসে সে দলের পরিচয় দিয়ে লোকজনকে মারধর করে ও চাঁদাবাজি চালিয়ে যায়। জুয়া ও চাদাবাজির টাকায় সে আলীশান বাড়ি ও গরুর খামার তৈরী করেছেন। সেই সাথে কিনেছেন অন্ততঃ ১৫ বিঘা সম্পত্তি। বিষয়টি তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।

এদিকে গৃহবধু অপহরণ ঘটনায় অভিযোগের তদন্তকারী অফিসার অঙ্কুশ জানান, বিষয়টি তদন্তাধিন রয়েছে। তবে কয়েকটি ডেট দেওয়া হয়েছিল হাজিরার জন্য কিন্তু আনোয়ার আসেননি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category