• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

অজ্ঞাত রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন তত্ত্বাবধায়ক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

দুর্ঘটনায় আহত ষাটোর্দ্ধ এক ব্যক্তি। রক্তমাখা তার সারা শরীর। নেই স্বজন কিংবা পরিচিতজন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেলেও তার আরও উন্নত চিকিৎসা আর ওষুধের প্রয়োজন। এ অবস্থায় ওই রোগীর চিকিৎসার সকল প্রকা দায়িত্ব কাঁধে নিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার।

চিকিৎসকরা বলছেন, সড়ক দুর্ঘটনায় তার মাথা ও শরীরে বিভিন্নস্থানে গুরুতর আঘাতের ক্ষত সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ১১ ডিসেম্বর সকালে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজের সামনে দিনদত্ত ব্রিজের কাছে মুমূর্ষ অবস্থায় পড়ে ছিলেন ওই বৃদ্ধ। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজাসহ ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে। দ্রুত তাকে নেয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। হাসপাতালে ভর্তি করা হলেও স্বজন না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও পথ্য ব্যবস্থা ছিল দুস্কর। খবর পেয়ে অসহায় এ রোগীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। তার উদ্যোগে প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। তবে এখন মেলেনি স্বজনদের সন্ধান। চিকিৎসাধীন ওই বৃদ্ধ কথা বলতে না পারায় নাম ঠিকানাও মিলছে না। তাই নাম পরিচয় বিহীন অবস্থায়ই তার চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category