• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৭ বছর পর গাংনী সরকারি ডিগ্রী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
১৭ বছর পর গাংনী সরকারি ডিগ্রী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
১৭ বছর পর গাংনী সরকারি ডিগ্রী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

“জ্ঞান আর দক্ষতায় চলো নিজেকে গড়ে তুলি সত্যের পক্ষে, ন্যায়ের হেলাল পেতে ছুটো অবিরাম বিজয়ের লক্ষ্যে” স্লোগানে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কলেজের শিক্ষক ছাত্র মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিহাব ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী ও শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া। বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সাইদুর রহমান, এফডিইবি জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম বোরহান, গাংনী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আলজাবির, গাংনী সরকারী কলেজ শাখার সভাপতি শামীম হোসেন।

বক্তারা বলেন, জীবন গঠনে শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের উচিত নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখা। সঠিক পরিকল্পনা একজন শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category