• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো মুজিবের ম্যুরাল
১২৩ ফুট উঁচু থেকে নামিয়ে ভাঙ্গা হলো মুজিবের ম্যুরাল

কয়েক বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামে করা হয় একটি টাওয়ার। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার উদ্যোগে করা ১২৩ ফুট উঁচু টাওয়ারটির নাম দেওয়া হয় ‘স্টাটুচ অফ ফ্রিডম’। টাওয়ারটির ওপরে স্থাপন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। অবশেষে সেটি নামিয়ে ভাঙলো স্থানীয়রা। পাশাপাশি টাওয়ারটিতে আগুন দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা টাওয়ারটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শমশেরনগর গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের টাওয়ারটি তৈরি করেছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ভাঙ্গা ম্যুরালটি বারোবাজারে এনে সড়কের ওপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় ।
বৈষম্যবিরোধী আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, ‘খুনি হাসিনার পরিবারের কোনো ম্যুরাল-স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না। এ জন্য আমরা শেখ মুজিবের ম্যুরাল ভেঙ্গে পুড়িয়ে দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category