• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

হাড় কাঁপানো শীতে মেহেরপুরে জনজীবন বিপর্যস্ত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
হাড় কাঁপানো শীতে মেহেরপুরে জনজীবন বিপর্যস্ত
হাড় কাঁপানো শীতে মেহেরপুরে জনজীবন বিপর্যস্ত

মেহেরপুরের বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন এ জেলার খেটে খাওয়া মানুষ। একদিকে শৈত্য প্রবাহ অন্যদিকে ঘন কুয়াশার ফলে অসুবিধায় পড়েছেন দিনমজুর, যানবাহন চালক ও পথচারীরা। পৌষের শুরুতেও ছিল না শীতের তীব্রতা।

মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা বাড়লেও গত দুদিনে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। শীতবস্ত্রের অভাবে কাবু হয়ে পড়ছেন অনেক অসহায় ও দরীদ্র পরিবারের শিশু-বৃদ্ধরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন তারা। শীতে গবাদিপশু নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে খামারিদের। এ ধরনের শীত আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

বৃহষ্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল চারটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। প্রচন্ড শীত ও কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। কনকনে শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকেই। তবুও পেটের তাগিদে কাউকে রিকশা, ভ্যান বা ক্ষেত খামারে দিনমজুরের কাজ করতে যেতে দেখা গেছে। অনেকই শীত নিবারনের জন্য খড়কুড়া জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

ধানখোলা গ্রামের দিনমজুর জহুরুল ইসলাম জানান, প্রতিদিন সকালে ইটভাটায় কাজে যেতে হয় যতই কুয়াশা বা শীত পড়ুক না কেন। কারণ কাজ করলে মুখে ভাত উঠবে। ছেলে-মেয়ে লেখাপড়া করে, তাদের খরচ জোগাতে হয়।
গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জুরাইস ইসলাম জানান, সকাল বেলা শীতের পোশাক খুলতেই দুপুর ১২টা বেজে যাচ্ছে। আর আজতো শীতের পোশাক খোলার সাহসই পাইনি কাজ করব কখন।
মেহেরপুর শহরের অটোচালক বিদ্যুৎ হোসেন বলেন, প্রচন্ড শীতে লোকজন বাড়ির বাইরে বের হচ্ছেন না। তাই যাত্রী শংকটে ভাড়াও হচ্ছে না। সারাদিন গাড়ি চালিয়ে ২/৩শ টাকা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এদিকে অটো চালাতে গিয়ে হাত-পা ঠান্ডায় শক্ত হয়ে যাচ্ছে।
পাখিভ্যান চালক ফজলু মিয়া জানান, শীত লাগলেও কিছু করার নেই। পরিবারের লেঅকজনদের দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে হলে কষ্ট করতেই হবে।

গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, ঘন কুয়াশা আর প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষগুলো। আর এই ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলার যত্ন নিতে হবে। আর ধানের চারার যাতে ক্ষতি না হয় সে জন্য সকালেই চারার মাথার শিশিরগুলো ফেলে দিতে হবে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, আজ শুক্রবার সকাল ৯টায় মেহেরপুরের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। দুপুরের সূর্যের দেখা মেলার কথা থাকলেও তা দেখ যায়নি। তবে আগামী কয়েকদিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ জানান, প্রচন্ড শীতে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কাবু হয়ে পড়েছেন। হাসপাতালে এখন বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। দেখা দিয়ে হাছি সর্দি কাশি ও হাপানী রোগ। শীত জনিত রোগ ডাইরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। শিশুদেরকে গরম পোশাক পরিধানের পাশাপাশি ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিলেন এই চিকিৎসক।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, নির্বাচনের কয়েকদিন আগে কম্বল এসেছিলো কিন্তু নির্বাচনের কারনে শীতের কম্বল বিতরণ বন্ধ ছিলো। নির্বাচনের পর থেকেই রাতের আধাওে বিভিন্ন গ্রামের অসহায় মানুষের বাড়ি বাড়ি কম্বল পৌছে দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category