• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে এ কর্মশালার আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুনাকের সাধারণ সম্পাদক শেখ তৌফিকা রহমান তিশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পুনাকের উপদেষ্টা রওশান জাহান নুপুর। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মশালায় অংশ নেয় বিপথ থেকে ফিরে আসা ১০ যুবক। এ সময় তারা কিভাবে অন্ধকার জগতে পা বাড়ান, কিভাবে সেখান থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসেন সেই গল্প শোনান অতিথিবৃন্দদের। প্রধান অতিথি তাদের মূল্যবান কথাগুলো মন দিয়ে শোনেন। ভবিষ্যৎ জীবনে তারা কিভাবে পথ চলবে তারও নির্দেশনা দেন তিনি। পরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। শেষে পুলিশ লাইন অডিটরিয়ামে গরীব ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি।
শিক্ষার্থী ও স্বাভাবিক জীবনে ফেরা মানুষের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইউনিসেফের জাস্টিস ফর চিল্ড্রেনের ন্যাশনাল এক্সপার্ট দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category