• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মেহেরপুর পৌর জামায়াত। বুধবার (২৬ মার্চ) বিকাল সাড়ে পাচটার সময় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান ।

সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি সোহেল রানা ডলার। মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাহবুবুর রহমান সহ জেলা জমায়াতের নেতৃবৃন্দ। এসময় স্বাধীনতা যুদ্ধে জামায়াতের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করে প্রশ্নবিদ্ধ করা হয় বলে দাবি করেন বক্তারা।

এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে বলেও দাবি করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে তাজউদ্দীন খান বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন।

এ সময় তিনি আরো বলেন, সুশৃংখল সমাজ গড়তে ইসলামের বিকল্প নেই, আর বাংলাদেশ জামাতে ইসলামী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ভারতীয় ষড়যন্ত্রকে রুখে দিতে সাধারণ মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতের কর্মী সমর্থকের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category