• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করে অধিদপ্তরে একীভূত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করে অধিদপ্তরে একীভূত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করে অধিদপ্তরে একীভূত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, মেহেরপুর শাখা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর তিনটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি চামেলি ইয়াসমিন। এ সময় বক্তব্য দেন সহ-সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি আমেনা খাতুন, সুশিলা মন্ডল, সুজন সরকারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৪৮ বছরের ঐতিহ্য, অর্জন ও প্রশাসনিক স্বাতন্ত্র্য বহনকারী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার উদ্যোগ নার্সদের পেশাগত মর্যাদা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, “স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্তির এই অশুভ উদ্যোগ রুখে দিতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” একই সঙ্গে তারা পেশার বিদ্যমান জটিলতা নিরসন ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের উপস্থাপিত দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধনে জেলা শাখার বিভিন্ন স্তরের নার্স ও মিডওয়াইফরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category