• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

স্থায়ী নিয়োগের দাবিতে মেহেরপুরে বিএটিবির শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
স্থায়ী নিয়োগের দাবিতে মেহেরপুরে বিএটিবির শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
স্থায়ী নিয়োগের দাবিতে মেহেরপুরে বিএটিবির শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের পূর্ণ নিরাপত্তার দাবিতে মেহেরপুরে উত্তাল মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিটি অনশন কর্মসূচি পালন করেছে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীরা।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর লীফ রিজিওনাল অফিসের সামনে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার প্লেকার্ড নিয়ে দফায় দফায় শ্লোগান দেয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে তাঁরা বিএটিবির মাঠপর্যায়ের শতভাগ স্থায়ীভাবে দায়িত্ব পালন করে আসছেন। তামাকচাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠ পর্যবেক্ষণ, তামাক সংগ্রহ এবং কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক অ্যাপ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এই ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। অথচ অতিরিক্ত মুনাফা লোটার উদ্দেশ্যে বহুজাতিক প্রতিষ্ঠানটি ধাপে ধাপে এসব পদ ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, শ্রম আইন ২০০৬-এর বিধিমালার ২০১৫ সালের ১৬(৫) এবং ২০২২ সালের ১৮(২) ধারা অনুযায়ী তাঁদের চাকরি স্থায়ীকরণ আইনি অধিকার। একইসঙ্গে আইন অনুযায়ী প্রাপ্য বাৎসরিক লভ্যাংশ (ডব্লিউপিপিএফ) থেকেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে চলমান আন্দোলন হলেও কর্তৃপক্ষ কোনো সুরাহা করেনি; উল্টো অধিকার আদায় বাঞ্চাল করতে শীর্ষ ২০ জন নেতাকে দূরবর্তী স্থানে বদলি এবং ৩৮ জন কর্মীর নামে সাধারণ ডায়েরি (জিডি) করে নিয়মিত হয়রানি করা হচ্ছে।

আইনি লড়াই ও আন্দোলনের ধারাবাহিকতায় গত ২০ জুলাই থেকে দুই দফায় মোট ১৭ দিন এবং ৬ আগস্ট থেকে পুনরায় ১০ দিনের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ শ্রমিকরা এখন কঠোর আন্দোলনের পথ বেছে নিচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, হাসিবুর রহমান নাজমুল ইসলাম গিয়াস উদ্দিন ও মিলনসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্র জানায়, বিএটিবির অধীনে থাকা ৮টি রিজিয়নে মোট ৩৮৬ জন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ কর্মরত রয়েছেন। মেহেরপুর রিজিয়নের পাশাপাশি আল্লারদর্গা, চেচুয়া, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ রিজিয়নের শ্রমিকরা ইতিমধ্যেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এছাড়া রংপুর রিজিয়নেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, মধ্যস্বত্বভোগী ঠিকাদারি প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করে বিএটিবিতে সরাসরি স্থায়ী নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছুপা হওয়ার কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category