• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

সূর্যের দেখা নেই মেহেরপুরে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
সূর্যের দেখা নেই মেহেরপুরে
সূর্যের দেখা নেই মেহেরপুরে

মেহেরপুর বাড়ছে শীতের তীব্রতা। সেই সাথে সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। এতে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন। সেই সাথে বইছে মৃদু শৈত্য প্রবাহ।

ভোরের দিকে সূর্যের দেখা মিললেও তা কুয়াশায় ঢাকা পড়ে। মাঝারি কুয়াশায় চাদরে মোড়ানো রয়েছে গোটা এলাকা। ফলে জনজীবনে স্বাভাবিক কাজকর্মে ভাটা পড়েছে। সড়কে চলাচলকারীরা বাড়তি শীতের পোষাক পরে বের হয়েছেন। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ।

শহরের কয়েকজন রিক্সাচালক জানান, সকাল থেকে তীব্র শীতের কারনে লোকজনের চলাচল কমে গেছে। যাত্রি নেই বললেই চলে। তবুও যাত্রিদের জন্য শীত উপেক্ষা করে অপেক্ষা করতে হচ্ছে। দিন মজুরেরাও শীতের কারনে কাজে যেতে পারছেন না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ সকাল নয়টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category