• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

সাময়িক বন্ধ হচ্ছে টুইটার অফিস

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
সাময়িক বন্ধ হচ্ছে টুইটারের অফিস
সাময়িক বন্ধ হচ্ছে টুইটারের অফিস

সাময়িকভাবে টুইটারের সব কার্যালয় বন্ধ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত শিগগির কার্যকর হবে। আগামী সোমবার, ২১ নভেম্বর পুনরায় খুলে দেওয়া হবে অফিস। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন প্রকাশ করে।

কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টুইটার কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ওই ক্ষুদে বার্তায় আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন’।

তবে এ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিবিসির কাছে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চার হাজার ৪শ কোটি ডলারে টুইটার কেনেন টেসলার ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা নেওয়ার পর এর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি। প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। ভেঙে দেন পরিচালনা পর্যদ এবং জারি করেন ১২ ঘণ্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি। এছাড়া তিনি কর্মীদের অবকাঠামোগত খরচ বছরে ১শ কোটি ডলার সাশ্রয়ের নির্দেশ দেন।

এক টুইটার বার্তায় মাস্ক বলেন, দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে, তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাই ছাড়া কোনও বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category