• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

সাংবাদিকদের উপর হামলাকারী আরও একজন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪
সাংবাদিকদের উপর হামলাকারী আরও একজন গ্রেফতার
সাংবাদিকদের উপর হামলাকারী আরও একজন গ্রেফতার

গেল ১২ ফেব্রুয়ারী আমঝুপিতে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় দুর্বৃৃত্তদের নৃশংস হামলার শিকার হন চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদু্জ্জামান। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন সহকর্মী জবাবদিহি পত্রিকার প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। আসামিদের বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পায়।

এ হামলার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে ‍পুলিশের অভিযান এখনও অব্যহত রয়েছে। যার অংশ হিসেবে বুধবার (৬ মার্চ) সকালে আমঝুপি গ্রামের কারিগর পাড়ার মোমিনুলকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার কারণ এবং হামলাকারী অন্যান্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক রাশেদের দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category