• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

সচিবালয়ে আনসার বাহিনীর হামলার প্রতিবাদে মেহেরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
সচিবালয়ে আনসার বাহিনীর হামলার প্রতিবাদে মেহেরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
সচিবালয়ে আনসার বাহিনীর হামলার প্রতিবাদে মেহেরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আনসার বাহিনীর আন্দোলন চলাকালীন সচিবালয় ঘেরাও ও হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় আনসার বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীরা। আনসার বাহিনীর বিচারের দাবি ও বয়কটের আওয়াজ তুলে মিছিল করে অংশগ্রহণকারীরা। বিনা উস্কানিতে ঢাকায় সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পূর্বে স্টেডিয়াম পাড়ায় অবস্থিত আনসার ভিডিপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমতিয়াজ আহম্মেদ, তামিম, মাহিনুর ইসলাম, আশিকসহ শহরে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category