• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শৈলকুপায় আগুন পুড়ে ছাই বিএনপির কার্যালয়সহ ব্যবসায় প্রতিষ্ঠান

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫
শৈলকুপায় আগুন পুড়ে ছাই বিএনপির কার্যালয়সহ ব্যবসায় প্রতিষ্ঠান
শৈলকুপায় আগুন পুড়ে ছাই বিএনপির কার্যালয়সহ ব্যবসায় প্রতিষ্ঠান

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। রবিবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ওই বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদামসহ দোকান ও ইউনিয়ন বিএনপির কার্যালয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category