• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শেখ হাসিনা কোন চাপের কাছে মাথানত করে না: সমীর চন্দ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩
শেখ হাসিনা কোন চাপের কাছে মাথানত করে না: সমীর চন্দ
শেখ হাসিনা কোন চাপের কাছে মাথানত করে না: সমীর চন্দ

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেছেন, শেখ হাসিনা কোন চাপের কাছে মাথানত করেন না। স্বাধীনতা যুদ্ধেও পরাশক্তির কাছে বঙ্গবন্ধু মাথানত করেননি। বীর বাঙালি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী বীর বাঙালি জনগণকে সঙ্গে নিয়ে যেকোন চাপ উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিবেন। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে কৃষক লীগের আলোচনা সভায় আগামি নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শেখ হাসিনার একটি বার্তা পৌছে দিতে এই কর্মসুচী উল্লেখ করে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ বলেন, আগামি ২০২৪ সালের জানুয়ারী মাসে আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনা আল্লাহর কাছে ছাড়া অন্য কারও কাছে মাথানত করবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষক লীগ সভাপতি মাহমুদ হাসিব। সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ কৃষক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category