• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছে জেলা বিএনপি। আজ শনিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ নেতাকর্মীরা। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মোট ৬০০ পিস শাড়ি বিতরণ করা হয়। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category