• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাইকেলের পৃথক লেনের তৈরির আহবান মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে
মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে

দুই দেশের মাঝের তারকাটার ব্যবধান মায়ের সাথে মেয়ের স্বশরীরে দেখা হয়নি অনেক বছর। তবে মা মোছাঃ জায়রা খাতুন (৭০) মৃত্যুবরণ করায় সেই তারকাটার পাশেই শেষ দেখাটাই হলো সরাসরি। এটাই জীবনের শেষ দেখা তাই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-বিজিবির মানবিকতায় মায়ের মুখটা দেখলো মেয়ে হাফিজা খাতুন।

জানাগেছে, বুধবার রাতে বার্ধক্যজনিত কারনেই মৃত্যুবরণ করেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোছাঃ জায়রা খাতুন (৭০)। পরিবারের সদস্যদের আবেদনের ফলে বৃহষ্পতিবার সকালে বাংলাদেশে থাকা মেয়ে ও স্বজনরা শেষবারের মতো অন্তত একবার তার মুখটি দেখতে পারেন। সেই মানবিক আবেদন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। মরদেহ দেখানো হয় মুজিবনগর সীমান্ত এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শূন্য লাইনে। প্রায় ২০ মিনিট সীমান্তে রাখা হয় মরদেহটি। আবেগঘন পরিবেশে স্বজনরা বিদায় জানান মোছাঃ জায়রা খাতুনকে। এরপর মরদেহটি আবারও ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

এসময় মুজিবনগর নাজিরাকোনা বি ও পি বিজিবির টহল কমান্ডার হাবিলদার মোঃ শরিফুল ইসলাম ও বিএসএফ এর ইন্সপেক্টর এস কে রয়সহ উভয় দেশের ৫ জন করে সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category