• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শান্তি ও সম্প্রীতির বাঘা গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
শান্তি ও সম্প্রীতির বাঘা গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শান্তি ও সম্প্রীতির বাঘা গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তি ও সম্প্রীতির বাঘা গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাঘা পৌরসভার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এবং পিএফজির অ্যাম্বাসেডর বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজির কো-অর্ডিনেটর উত্তম কুমার পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর হেলাল উদ্দিন।

এ সময় উন্মুক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত ব্যাক্ত করেন বাঘা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর আব্দুস সালাম লাভলু, পিএফজির অ্যাম্বাসেডর আমিরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজনের বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হাসান ঝন্টু, বাঘা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবে সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাতীয় পার্টির সহ-সভাপতি রানু আক্তারী, যুব মহিলা লীগের নেত্রী শরীফা খাতুন, বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে শান্তি সম্প্রীতির বাঘা গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category