• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

শতভাগ বোনাস ও বাড়িভাড়াসহ চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
শতভাগ বোনাস ও বাড়িভাড়াসহ চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
শতভাগ বোনাস ও বাড়িভাড়াসহ চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন

শতভাগ বোনাস, ২০ থেকে ৪৫ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আদর্শ শিক্ষক পরিষদের মেহেরপুর সভাপতি আল আমিন ইসলাম বকুল। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক নেতা মাহবুবুর রহমান, রুহুল আমিন, রফিকুল ইসলাম, খাঁন জাহান আলী ও মোশারফ হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে, কিন্তু ঘোষিত সুবিধা এখনও বাস্তবায়ন হয়নি। শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আশা করছি, প্রতিশ্রুত ২০ শতাংশ বাড়িভাতা ও চিকিৎসাভাতা দ্রুত কার্যকর করা হবে। তারা আরও জানান, দাবি বাস্তবায়নে দেরি হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি রবিবার ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় শিক্ষক সমাবেশে অংশগ্রহণের আহবান জানান তারা। মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category