• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

শত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা

বিনোদন ডেস্ক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
শত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন বলিউড তারকা সিদ্ধার্থ ও কিয়ারা
শত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন বলিউড তারকা সিদ্ধার্থ ও কিয়ারা

শত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে স্বামী-স্ত্রী হয়ে গেলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে পরিবার ও ঘনিষ্ঠজনের উপস্থিতিতে মালা বদল করেছেন তারা। রাজস্থানের জয়সালমেরে অবস্থিত সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ে করেছেন এই জুটি।

সাত পাকে বাঁধা পড়ার খবরটি নিশ্চিত হলেও অস্বস্তিটা রয়েই গেলো সিড-কিয়ারার ফলোয়ারদের মাঝে। কারণ, সত্যিকারের বর-কনের সাজে বর্ণীল ছবিগুলো তখনও অপ্রকাশ্য। প্রিয় তারকার বিয়ের সাজটা কেমন ছিলো, সেটা ছিলো সবার কাছে কাঙ্ক্ষিত। কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এই দম্পতির বর্তাটাই বা কী- সেটি জানার জন্যেও উদগ্রীব ছিলো নেটিজেন।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঠিক ১১টা ২০ মিনিটে। সিড-কিয়ারা দুজনেই একই সময়ে নিজ নিজ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি প্রকাশ করলেন। যে তিনটি ছবিতে রয়েছে বিশেষ বার্তাও। প্রথম ছবিটি একে অপরের প্রতি হাতজোড় করে শ্রদ্ধা প্রদর্শন করছেন তারা। দ্বিতীয় ছবিতে দুজনের মুখেই উচ্ছ্বাসের হাসি। আর তৃতীয় ছবিতে চুমু!

এখানেই শেষ নয় দর্শকদের লম্বা অপেক্ষার প্রহর। ছবির ক্যাপশনে দুজনেই জুড়ে দিলেন একই সংলাপ, যার অর্থ অন্য উচ্চতায় নিয়ে গেছে দু’জনার এই মালাবদলের গল্পটিকে। কোট আনকোট প্রথম সংলাপটি হলো, ‘এবার স্থায়ীভাবে তুমি আমার হয়ে গেলে।’ এরপর তারা ভক্ত-শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বললেন, ‘আমাদের নতুন এই যাত্রাতে আপনাদের আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

এদিকে মঙ্গলবার বিকালে বিয়ের আসরে অতিথিদের ফোন ব্যবহারে ছিলো নিষেধাজ্ঞা। তাই অন্য কারও মাধ্যমেও ছবি কিংবা ভিডিও ফুটেজ অন্তর্জালে ছড়াতে পারেনি। তবে গণমাধ্যমের বিভিন্ন সূত্রে সূর্যগড় প্রাসাদের সাজসজ্জা ও বারাতের চিত্র এসেছে আগেই।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে সিড-কিয়ারার রোকা ও চুড়া (হিন্দু ধর্মীয় আচার)। সেখানে তাদের দুই পরিবারের সদস্যই উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতেই হবে একটি রিসিপশন।

তবে আগামী ১২ ফেব্রুয়ারি বড় পরিসরে মুম্বাইতে হবে এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে হাজির থাকবেন বলিউডের তারকা সমাজ। এরপর দিল্লিতেও একটি পার্টি দেওয়ার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা।

জানা যায়, ২০১৮ সালে মুক্তি পাওয়া অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’র পার্টিতে প্রথমবার দেখা হয় সিদ্ধার্থ ও কিয়ারা আদভানির। এরপর ২০২০ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেন তারা। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। যা এখন বিয়ের মাধ্যমে পরিণতি পেলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category