• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো গাংনীর মোমিনুল

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো গাংনীর মোমিনুল
লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো গাংনীর মোমিনুল

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

মোমিনুলের বন্ধু রাকেশ বলেন, কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য শুক্রবার বিকেলে গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে তারা রওনা দেয়। মেলায় ঘোরাঘুরি শেষে রাতে ক্লান্ত হয়ে তারা ট্রেনলাইনের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও মোমিনুলের মাথায় ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের মা মেমিনা খাতুন জানান, আমার ছেলে বন্ধুদের সাথে লালনের মাজারে অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শুক্রবার বিকেল তিনটার দিকে বাড়ি থেকে বের হয়। মধ্যরাতে ফোনে জানতে পারি, আমার ছেলে আর বেঁচে নেই, শুনেছি ট্রেনের ধাক্কায় মারা গেছে।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category