• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

র‌্যাবের উপর হামলায় পাঁচ মাদক কারবারীর নামে মামলা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ মে, ২০২৩
র‌্যাবের উপর হামলায় পাঁচ মাদক কারবারীর নামে মামলা
র‌্যাবের উপর হামলায় পাঁচ মাদক কারবারীর নামে মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিরোধি অভিযান চলাকালীণ সময়ে র‌্যাবের উপর হামলা ও কুপিয়ে জখম করার ঘটনায় ৫ মাদক কারবারীর নামে মামলা হয়েছে। গুলিবিদ্ধ মাদক কারবারী সাইদ হোসেন সুইটকে কড়া নিরাপত্তায় চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বুধবার (৩১মে) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব- ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার গোলাম ফারুক জানান, মাদক কারবারীদের একটি চক্র মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় মাদক কারবারীরা ধারালো অস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রাঘাতে আহত হন র‌্যাবের এসআই উত্তম কুমার। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা ১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় মাদক কারবারী সাইদ ওরফে সুইট হোসেন। উদ্ধার করা হয় ৬৮ বোতল ফেন্সিডিল ও হামলার কাজে ব্যবহৃত ধারালো হাসুয়া। র‌্যাব সদস্যরা গুলি ছুড়লে পালিয়ে যায় মাদক কারবারী হাড়াভাঙ্গার সেন্টার পাড়ার হামিদুল ইসলাম (৫৫), সুজন(৩০), ভুট্টো(২৮) ও সহড়াতলার মিলন(২৫)। র‌্যাব সদস্যরা উত্তম কুমার ও মাদক কারবারী সুইটকে গুরুতর অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে র‌্যাবের উপর হামলা ও জখমের ঘটনায় গাংনী থানায় একটি মামলা করা হয়েছে। আসামী ও মাদক কারবারীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে বলেও জানান র‌্যাব কমান্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category