চুয়াডাঙ্গার জীবননগরে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ রাজু আহমেদ(২৫) ও মনিরুজ্জামান ওরফে মনির(২৩) নামের দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১২। বৃহষ্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১২ মেহেরপুর ক্যাম্প সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়কের দিক নির্দেশনায় মেহেরপুর ক্যাম্প সদস্যরা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আটক দুই জনকে সন্দেহ হলে তাদের মোটর সাইকেল তল্লাশী করা হয়। এসময় মোটর সাকেলের ছিটের নিচে থেকে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপ উদ্ধারসহ মোটরসাইকেল জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।