• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যেভাবে বানাবেন মজাদার পেঁপে ভর্তা

জীবনযাপন ডেস্ক
Update : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
পেঁপে ভর্তা
যেভাবে বানাবেন মজাদার পেঁপে ভর্তা

স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি সবজি হলো কাঁচা পেঁপে। হজমের গণ্ডগোল দূর করতে সহায়ক এটি। পেঁপে দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজার একটি ভর্তা। রেসিপি জেনে নিন।

১০০ গ্রাম মসুরের ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ৭০০ গ্রাম কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে নিন। এবার ডাল ও পেঁপে একটি প্যানে নিয়ে ২০০ গ্রামের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি এমনভাবে দেবেন যেন শুকিয়ে যেতে যেতে ডাল ও পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে চামচ দিয়ে চেপে চেপে ভর্তা করে নামিয়ে নিন।

আরেকটি প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিন। কাঁচা মরিচ ও শুকনা মরিচ কুচি করে দিয়ে নাড়তে থাকুন। স্বাদ মতো লবণ দেবেন। পেঁয়াজ নরম থাকতে থাকতেই দিয়ে দিন পেঁপে ও ডালের মিশ্রণ। ভালো করে নাড়ুন। শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category